মৃত্যুবার্ষিকী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিরু মিয়া ও আনোয়ার কামাল
শহীদ মুক্তিযোদ্ধা শিরু মিয়া ও তাঁর ছেলে আনোয়ার কামালের ৪৩তম মৃত্যুবার্ষিকী আজ ২১ নভেম্বর। তাঁরা একাত্তরের মুক্তিযুদ্ধকালে ব্রাহ্মণবাড়িয়ার পৈড়তলা গ্রামের কাছে পাকিস্তানি সেনাদের হাতে ধরা পড়ে কারাগারে অমানবিক নির্যাতনের শিকার হন। পরে এই দিনটিতে শহীদ হন তাঁরা। তাঁদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ শুক্রবার বাদ আসর দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। বিজ্ঞপ্তি।
আবদুল হাই খান
নেত্রকোনার বারহাট্টা উপজেলার নৌবাহিনীর সাবেক কর্মকর্তা মুক্তিযোদ্ধা আবদুল হাই খানের ২৪তম মৃত্যুবার্ষিকী আজ ২১ নভেম্বর। এ উপলক্ষে আজ শুক্রবার বাদ আসর মরহুমের ছোট মেয়ে নাজনীন হাসানের ধানমন্ডির বাসায় কোরআন পাঠ, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে উপস্থিত থাকার জন্য মরহুমের আত্মীয়স্বজন ও বন্ধুবান্ধবদের প্রতি অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তি।