মৃত্যুবার্ষিকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নূরজাহান বেগমমুন্সিগঞ্জের লৌহজং উপজেলার হাড়িদিয়া গ্রামের বাসিন্দা নূরজাহান বেগমের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ ২৩ মে। এ উপলক্ষে বাদ আসর মরহুমার মিরপুরের বাসায় মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। তিনি প্রথম আলোর জ্যেষ্ঠ সম্পাদনা সহকারী এইচ এম জাকারিয়া সুমনের দাদি। বিজ্ঞপ্তি। মনমোহন চৌধুরীমুক্তিযোদ্ধা ও প্রকৌশলী মনমোহন চৌধুরীর ৪১তম মৃত্যুবার্ষিকী আজ ২৩ মে। এ উপলক্ষে চট্টগ্রামের বাসভবনে (১৬ শব্দসৈনিক প্রবাল চৌধুরী সড়ক, রহমতগঞ্জ, দেওয়ানজিপুকুর লেন) তাঁর পারলৌকিক শ্রাদ্ধানুষ্ঠান ও কাঙালিভোজের আয়োজন করা হয়েছে। তিনি স্বাধীন বাংলা বেতারকেন্দ্রের শব্দসৈনিক কল্যাণী ঘোষ ও প্রবাল চৌধুরীর বাবা। বিজ্ঞপ্তি।