মৃত্যুবার্ষিকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফিরোজা খাতুন সাবেক উপসচিব ও কুমিল্লার পয়ালগাছার কৃতী সন্তান মরহুম মোহাম্মদ নুরুল হকের স্ত্রী ফিরোজা খাতুনের তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ ৩১ মে। এ উপলক্ষে কোরআনখানি, মিলাদ মাহফিল, এতিমখানায় বিশেষ খাবারের ব্যবস্থা ও স্মরণসভার আয়োজন করা হয়েছে। তাঁর রুহের মাগফিরাতের জন্য সবার কাছে দোয়া চাওয়া হয়েছে। বিজ্ঞপ্তি। সামছুন নাহার চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার পালিশারার বাসিন্দা সামছুন নাহারের তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ ৩১ মে। এ উপলক্ষে মরহুমার গ্রামের বাড়িতে দিনব্যাপী কোরআনখানি ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। তিনি সমকাল-এর বিশেষ প্রতিনিধি ও ইকোনমিক রিপোর্টার্স ফোরামের সাবেক সাধারণ সম্পাদক আবু কাওসারের মা। বিজ্ঞপ্তি।