মৃত্যুবার্ষিকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবদুল কাদের মিয়া পঞ্চগড়ের দেবীগঞ্জ থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা ও মুক্তিযোদ্ধা আবদুল কাদের মিয়ার ৪২তম মৃত্যুবার্ষিকী আজ ১ জুন। এ উপলক্ষে দেবীগঞ্জ থানা ও মরহুমের গ্রামের বাড়ি সিরাজগঞ্জের শাহজাদপুরের জামিরতায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে রণাঙ্গনে যুদ্ধ করে আহত অবস্থায় দেবীগঞ্জের বাড়ি ফেরেন আবদুল কাদের। পরে পাকিস্তানি সেনারা রাজাকারদের সহায়তায় তাঁকে তুলে নিয়ে গুলি করে হত্যা করে। বিজ্ঞপ্তি।হাসিনা বানুআজ শনিবার বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের সাবেক যুগ্ম সচিব এবং রাজশাহী জেলা সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম আহমেদ ইউনুসের স্ত্রী হাসিনা বানু ইউনুসের তৃতীয় মৃত্যুবার্ষিকী। ঢাকা উত্তরা মডেল টাউনের ৩ নম্বর সেক্টরের ১৪ নম্বর সড়কে ১৭ নম্বর বাসার বাসিন্দা ছিলেন তিনি। মরহুমের পরিবারের পক্ষ থেকে সবার কাছে তাঁর আত্মার শান্তি কামনা করে দোয়া চাওয়া হয়েছে। বিজ্ঞপ্তি।