মৃত্যুবার্ষিকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গৌরচন্দ্র বালা মুক্তিযুদ্ধের সংগঠক, যুক্তফ্রন্ট সরকারের মন্ত্রী গৌরচন্দ্র বালার অষ্টম মৃত্যুবার্ষিকী আজ ১৮ জুন। এ উপলক্ষে ফরিদপুর শহরের ঝিলটুলী এলাকার বালা ভবনে গীতাপাঠসহ দিনব্যাপী বিভিন্ন ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। গৌরচন্দ্র বালা বাংলাদেশ সংবিধানের অন্যতম রচয়িতা। ফরিদপুর অফিস বিপুল স্যানালবাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি বিপুল স্যানালের পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ ১৮ জুন। এ উপলক্ষে আজ সন্ধ্যা সাতটায় রাজধানীর মতিঝিল কলোনির হিন্দুপাড়ায় শ্রীশ্রী হরি মন্দিরে গীতাপাঠ, পূজা অর্চনা ও ২২ জুন মতিঝিল কলোনি কমিউনিটি সেন্টারে কাঙালিভোজের আয়োজন করা হয়েছে। বিজ্ঞপ্তি।