মৃত্যুবার্ষিকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুতুল রানী দাশ আইনজীবী প্রয়াত চিত্ত রঞ্জন দাশের (সি আর দাশ) স্ত্রী পুতুল রানী দাশের তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ ২৬ জুন। এ উপলক্ষে আজ গ্রামের বাড়ি চট্টগ্রামের রাউজানের কলমপতিতে আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীরা তাঁর আত্মার শান্তি কামনায় সমবেত হবেন। সমাজকর্মী ও সংস্কৃতি সংগঠক পুতুল রানী দাশকে ২০০৮ সালে আজাদ প্রোডাক্টস রত্নগর্ভা অভিধায় ভূষিত করে। নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম। আহমাদ আফরোজ আরীবকুষ্টিয়া জর্জ কোর্টের অতিরিক্ত জেলা ও দায়রা ঁঁজজ মো. মহসিনুল হকের ছেলে আহমাদ আফরোজ আরীবের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ ২৬ জুন। এ উপলক্ষে আজ তাঁর নওগাঁর কালীতলা সড়কের ৫৪ নম্বর বাড়িতে বাদ আসর মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব ও শুভানুধ্যায়ীদের উপস্থিত থাকার অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তি।অরুণ ভট্টাচার্য মুক্তিযোদ্ধা অরুণ ভট্টাচার্যের চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ ২৬ জুন। এ উপলক্ষে পরিবারের উদ্যোগে বার্ষিক শ্রাদ্ধক্রিয়াদি সম্পন্ন হবে। তাঁর আত্মার শান্তি কামনার জন্য সৃহূদ ও শুভানুধ্যায়ীদের অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তি। রওশন আরা বেগমআরটিভির বার্তা সম্পাদক আনোয়ার হকের মা রওশন আরা বেগম ও ছোট ভাই শফিউল আলমের মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বহরম গ্রামে কোরআনখানি, দোয়া মাহফিল ও গরিব-দুস্থদের মধ্যে খাবার বিতরণের ব্যবস্থা করা হয়েছে। বিজ্ঞপ্তি।