মৃত্যুবার্ষিকী
সফিউর রহমানবাংলাদেশে শুদ্ধ সংগীত প্রসারের পথিকৃৎ সফিউর রহমানের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ ২৭ জুন। এ উপলক্ষে সন্ধ্যা সাড়ে ছয়টায় বিশ্বসাহিত্য কেন্দ্রের পাঠচক্রকক্ষে তাঁর স্মরণে আলোচনা সভা ও উচ্চাঙ্গ সংগীতানুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শুদ্ধ সংগীত প্রসার গোষ্ঠীর প্রতিষ্ঠাতা ও আমৃত্যু সাধারণ সম্পাদক সফিউর রহমান শুদ্ধ সংগীতচর্চা ও এর প্রসারে নিজেকে উৎসর্গ করে গেছেন। বিজ্ঞপ্তি। খালেদা খানমরাজধানীর মধুবাগের শহীদ লে. সেলিম শিক্ষালয়ের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ও আবুজর গিফারী বিশ্ববিদ্যালয় কলেজের বাংলা বিভাগের সাবেক শিক্ষক খালেদা খানমের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ বৃহস্পতিবার সকাল নয়টায় শহীদ লে. সেলিম শিক্ষালয় প্রাঙ্গণে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, স্বজন ও গুণগ্রাহীদের উপস্থিত থাকতে অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তি। গাজী আহমদ করিমকবি গাজী আহমদ করিমের চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ ২৭ জুন। এ উপলক্ষে তাঁর গ্রামের বাড়ি ফেনীর ফুলগাজী উপজেলার বদরপুর গ্রামে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। গাজী আহমদ করিমের কবিতায় দেশের আবহমান লোকজ সংস্কৃতি ফুটে উঠেছে। বিজ্ঞপ্তি।