মৃত্যুবার্ষিকী
কাজী শামসুল হকপিরোজপুরের স্বরূপকাঠি উপজেলার বিশিষ্ট ব্যক্তিত্ব ‘শহীদ’ কাজী শামসুল হকের ৪২তম মৃত্যুবার্ষিকী আজ ১ জুলাই। ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি সেনারা তাঁকে গুলি করে হত্যা করে। মৃত্যুর আগে তিনি স্বরূপকাঠি সর্বদলীয় সংগ্রাম পরিষদের সভাপতি, স্বরূপকাঠি থানা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও স্বরূপকাঠি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। বিজ্ঞপ্তি। ফজলুল করিম মজুমদারকুমিল্লা ভিক্টোরিয়া কলেজের সাবেক উপাধ্যক্ষ মো. ফজলুল করিম মজুমদারের তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ ১ জুলাই। এ উপলক্ষে আজ মরহুমের হাজীগঞ্জের গ্রামের বাড়িতে ও আগামীকাল বাদ আসর কুমিল্লা হাউজিং এস্টেটের বাসভবনে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। তাঁর রুহের মাগফিরাতের জন্য সবার কাছে দোয়া চাওয়া হয়েছে। বিজ্ঞপ্তি। নাসরিন সুলতানামুক্তিযোদ্ধা ও প্রকাশক মজিবর রহমানের স্ত্রী নাসরিন সুলতানার অষ্টম মৃত্যুবার্ষিকী আজ ১ জুলাই। এ উপলক্ষে কোরআনখানি, দোয়া মাহফিল ও এতিমদের মাঝে খাবার বিতরণের ব্যবস্থা করা হয়েছে। বিজ্ঞপ্তি।