মৃত্যুবার্ষিকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নূরজাহান সুলতান
ছাত্র ইউনিয়নের প্রতিষ্ঠাতা সভাপতি কমরেড মোহাম্মদ সুলতানের স্ত্রী নূরজাহান সুলতানের ৩৬তম মৃত্যুবার্ষিকী আজ ২৯ নভেম্বর। দিনটি উপলক্ষে তাঁর পরিবারের পক্ষ থেকে পঞ্চগড়ের ৫০টি দুস্থ পরিবারের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হবে। বিজ্ঞপ্তি।

আবদুর রব
বঙ্গভবনের সাবেক সহকারী সচিব আবদুর রবের (৭৩) দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ ২৯ নভেম্বর। এ উপলক্ষে রাজধানীর টিকাটুলিতে মরহুমের বাসভবনে বাদ এশা কোরআনখানি ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। বিজ্ঞপ্তি।

আবদুল হালিম
নরসিংদীর রায়পুরা বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক অধ্যক্ষ মুক্তিযোদ্ধা আবদুল হালিমের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ ২৯ নভেম্বর। এ উপলক্ষে রায়পুরায় তাঁর গ্রামের বাড়িতে স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে আত্মীয়স্বজন, একাত্তরে রণাঙ্গনে তাঁর সহযোদ্ধা ও শুভাকাঙ্ক্ষীদের অংশ নিতে পরিবারের পক্ষ থেকে বিনীত অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তি।