মৃত্যুবার্ষিকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আশরাফ আলী খানটাঙ্গাইল জেলার জ্যেষ্ঠ স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মো. আশরাফ আলী খানের পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ ১৯ জুলাই। এ উপলক্ষে কোরআনখানি এবং এতিমদের মধ্যে খাবার বিতরণের ব্যবস্থা করা হয়েছে। তাঁর রুহের মাগফিরাতের জন্য পরিবারের পক্ষ থেকে স্বজন, বন্ধুবান্ধব ও শুভানুধ্যায়ীদের কাছে দোয়া চাওয়া হয়েছে। বিজ্ঞপ্তি।মিজানুর রহমান ভাষাসৈনিক ও সাংবাদিক মিজানুর রহমানের দশম মৃত্যুবার্ষিকী আজ ১৯ জুলাই। এ উপলক্ষে মিজানুর রহমান স্মৃতি পরিষদ বিভিন্ন কর্মসূচির আয়োজন করেছে। এর মধ্যে রয়েছে গাজিপুরা গ্রামের বাড়িতে মরহুমের কবর জিয়ারত, মিলাদ ও দোয়া মাহফিল। এ ছাড়া ঢাকার ওয়ারীতে বড় ছেলে জিয়াউর রহমানের বাসভবনে কাল শনিবার দোয়া ও মিলাদ মাহফিল হবে। বিজ্ঞপ্তি। জহির খানবাংলাদেশ কৃষি ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও পরিচালক মো. জহির খানের ১৪তম মৃত্যুবার্ষিকী আজ ১৯ জুলাই। এ উপলক্ষে মরহুমের বনানীর বাসায় মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। বিজ্ঞপ্তি।