মৃত্যুবার্ষিকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবদুল্লাহ আল-মুতী
বিশিষ্ট বিজ্ঞান লেখক ও শিক্ষাবিদ আবদুল্লাহ আল-মুতীর ১৬তম মৃত্যুবার্ষিকী আজ ৩০ নভেম্বর। এ উপলক্ষে আজ সকালে ঢাকায় নিজ বাড়িতে কোরআনখানির আয়োজন করা হয়েছে। তাঁর আত্মার মাগফিরাত কামনার জন্য পরিবারের পক্ষ থেকে আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ও শুভানুধ্যায়ীদের প্রতি অনুরোধ জানানো হয়েছে। আবদুল্লাহ আল-মুতী অগ্নাশয়ের ক্যানসারে আক্রান্ত হয়ে ১৯৯৮ সালের এই দিনে মৃত্যুবরণ করেন। বিজ্ঞপ্তি।

আখতার আহমেদ খান
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক মহাসচিব ও যুক্তরাষ্ট্রের বাংলাদেশ দূতাবাসের সাবেক প্রেস মিনিস্টার আখতার আহমেদ খানের পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ ৩০ নভেম্বর। এ উপলক্ষে মরহুমের গ্রামের বাড়ি ঢাকার নবাবগঞ্জের ব্রাহায় আগামী ৫ ডিসেম্বর বাদ আসর পরিবারের পক্ষ থেকে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। বিজ্ঞপ্তি।

সৈয়দ মাহবুবুল হক
মাগুরার ব্যবসায়ী মুক্তিযোদ্ধা সৈয়দ মাহবুবুল হকের (বেনু মিয়া) মৃত্যুবার্ষিকী আজ ৩০ নভেম্বর। এ উপলক্ষে আজ রোববার বাদ জোহর মরহুমের মাগুরার নিজ বাড়িতে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে অংশগ্রহণের জন্য আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ও শুভানুধ্যায়ীদের প্রতি পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তি।