মৃত্যুবার্ষিকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবদুল মতলেব ভূঁঞাসাবেক সাংসদ ও পার্লামেন্টারি সেক্রেটারি আবদুল মতলেব ভূঁঞার ৪৩তম মৃত্যুবার্ষিকী আজ ২৬ জুলাই। এ উপলক্ষে মরহুমের রায়পুরার বাসভবন মেহের হাউসসহ বিভিন্ন মসজিদ এবং মিরপুরের ১১ নম্বর সেকশনের বাসভবনে বাদ আসর দোয়া, মিলাদ ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। বিজ্ঞপ্তি।এম এ চাকলাদার ম্যাক্সওয়েল গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এম এ চাকলাদারের ১৩তম মৃত্যুবার্ষিকী আজ ২৬ জুলাই। এ উপলক্ষে সাভারে মরহুমের পারিবারিক কবরস্থানে কোরআনখানি ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। এ ছাড়া এম এ চাকলাদার ফাউন্ডেশনের পক্ষ থেকে গরিব মানুষের মধ্যে খাবার বিতরণের ব্যবস্থা করা হয়েছে। বিজ্ঞপ্তি। হোসনে আরা বেগম বাফুফে রেফারিজ কমিটির অন্যতম সদস্য মো. জহিরুল হকের স্ত্রী ও ইউসেপ স্কুলের সাবেক শিক্ষিকা হোসনে আরা বেগমের পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ ২৬ জুলাই। এ উপলক্ষে বাদ আসর মরহুমার মোহাম্মদপুরের ১/১০ বাবর রোডের মেট্রোপলিটন হাউজিংয়ের বাসভবনে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। বিজ্ঞপ্তি। আবুল খায়ের মজুমদারবাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের যুগ্ম মহাসচিব সফিকুল বাহার মজুমদারের বাবা আবুল খায়ের মজুমদারের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ ২৬ জুলাই। এ উপলক্ষে বাদ আসর মরহুমের গ্রামের বাড়ি ফেনীর পরশুরাম উপজেলার সলিয়ায় কোরআনখানি, মিলাদ মাহফিল, ইফতার ও গণভোজের আয়োজন করা হয়েছে। বিজ্ঞপ্তি।