মৃত্যুবার্ষিকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নভেরা দীপিতাডেইলি স্টার পত্রিকার সাবেক রিপোর্টার এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের স্বর্ণপদক বিজয়ী ছাত্রী নভেরা দীপিতার সপ্তম মৃত্যুবার্ষিকী আজ ২৭ জুলাই। এ উপলক্ষে ‘নভেরা দীপিতা মেমোরিয়াল ট্রাস্ট’ এতিমখানায় মিলাদ মাহফিল ও দোয়া এবং তাঁর কবর জিয়ারতের উদ্যোগ নিয়েছে। বিজ্ঞপ্তি। শেলিমা করিমবাংলাদেশ বেতার ও টেলিভিশনের সাবেক কণ্ঠশিল্পী শেলিমা করিমের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ ২৭ জুলাই। এ উপলক্ষে বাদ আসর মরহুমার বাসভবন রজনীগন্ধায় (১৩/১০/ক, শ্যামলী, রোড-২) দোয়া ও মিলাদের আয়োজন করা হয়েছে। এতে গুণগ্রাহীদের উপস্থিত থাকতে অনুরোধ করা হয়েছে। তিনি ভাষাসৈনিক রেজাউল করিমের স্ত্রী। বিজ্ঞপ্তি। নুরুল আবছার চৌধুরীরাজনীতিবিদ ও শিক্ষানুরাগী নুরুল আবছার চৌধুরীর ১৯তম মৃত্যুবার্ষিকী আজ ২৭ জুলাই। এ উপলক্ষে মরহুমের গ্রামের বাড়ি চট্টগ্রামের আনোয়ারা উপজেলার শিলাইগড়ায় তাঁর কবরে কোরআনখানি ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। বাদ আসর এনএসি গ্রুপের প্রধান কার্যালয়, আগ্রাবাদের শাহজাদী চেম্বারে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তি।