মৃত্যুবার্ষিকী
ফজলে রাব্বীপুরান ঢাকার মুক্তিযোদ্ধা ও সাবেক মেয়র মো. হানিফের সহকারী ব্যক্তিগত সচিব (এপিএস) ফজলে রাব্বীর দশম মৃত্যুবার্ষিকী আজ মঙ্গলবার। এ উপলক্ষে তাঁর ৬২/১ বেচারাম দেউড়ির বাসভবনে কোরআনখানি ও এতিমখানায় গণভোজের আয়োজন করা হয়েছে। এতে আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের উপস্থিত থাকার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তি।মাজেদা বেগমপুরান ঢাকার দক্ষিণ মুসসেন্দি বালিকা উচ্চবিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষক মাজেদা বেগমের পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ ৩০ জুলাই। এ উপলক্ষে তাঁর পরিবারের পক্ষ থেকে আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের কাছে দোয়া চাওয়া হয়েছে। বিজ্ঞপ্তি।শহীদ রফিকুল ইসলামশহীদ বুদ্ধিজীবী রফিকুল ইসলামের ৪২তম মৃত্যুবার্ষিকী ছিল গতকাল সোমবার। এ উপলক্ষে পরিবারের উদ্যোগে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। একাত্তরে দর্শনা কলেজের অধ্যাপক থাকাকালে কেরু কোম্পানির ডাকবাংলো থেকে রফিকুল ইসলামকে ধরে নিয়ে গুলি চালিয়ে হত্যা করে পাকিস্তানি হানাদার বাহিনী। বিজ্ঞপ্তি।