মৃত্যুবার্ষিকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেলিনা বাহার জামান
শিক্ষাবিদ সেলিনা বাহার জামানের দশম মৃত্যুবার্ষিকী আজ ১ ডিসেম্বর। এ উপলক্ষে সেলিনা বাহার জামান স্মৃতি পরিষদ ১৩ ডিসেম্বর বাংলা একাডেমিতে স্মারক বক্তৃতার আয়োজন করেছে। এ বছর স্মারক বক্তৃতা দেবেন কলকাতার গবেষক ও সাহিত্যিক মীরাতুন নাহার। বিজ্ঞপ্তি।

আমেনা বেগম
আমেনা বেগমের প্রথম মৃত্যুবার্ষিকী আজ ১ ডিসেম্বর। গত বছর এই দিনে চুয়াডাঙ্গার বোয়ালমারী গ্রামের মরহুম আনছার আলী মালিথার সহধর্মিণী আমেনা বেগম পৃথিবী ছেড়ে চলে যান। এ উপলক্ষে বোয়ালমারী গ্রামের বাড়িতে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। পাশাপাশি এলাকার দরিদ্র ও এতিম লোকজনকে খাওয়ানোর উদ্যোগ নিয়েছেন তাঁর ছেলে ও আত্মীয়রা। বিজ্ঞপ্তি।

সিরাজুল ইসলাম
কুমিল্লার মুরাদনগরের সিরাজুল ইসলামের (ফিরোজ মিয়া) দশম মৃত্যুবার্ষিকী আজ ১ ডিসেম্বর। এ উপলক্ষে আজ মুরাদনগরের রাজবাড়ি গ্রামে মরহুমের নিজ বাড়িতে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে অংশগ্রহণের জন্য আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের প্রতি অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তি।