মৃত্যুবার্ষিকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এম এ হালিম চৌধুরীটাঙ্গাইলের মির্জাপুর কুমুদিনী হাসপাতালের সাবেক ডেপুটি সুপার ও প্রধান রেডিওলজিস্ট ডা. এম এ হালিম চৌধুরীর ২৩তম মৃত্যুবার্ষিকী আজ ৫ আগস্ট। এ উপলক্ষে মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে মরহুমের কবর জিয়ারত এবং শংকর জামে মসজিদ ও নীলফামারীর জলঢাকা উপজেলার বালাগ্রামের বাড়িতে কোরআনখানি ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। বিজ্ঞপ্তি। ফাহমিদা শারমিনকালের কণ্ঠ পত্রিকার ক্রীড়া সম্পাদক মোস্তফা মামুনের বোন ফাহমিদা শারমিন সুমীর পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ ৫ আগস্ট। এ উপলক্ষে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় মরহুমার বাড়িতে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এ ছাড়া ফাহমিদা ফাউন্ডেশনের পক্ষ থেকে কৃতী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করা হবে। ২০০৮ এই দিনে মাত্র ২৪ বছর বয়সে মারা যান ফাহমিদা শারমিন। বিজ্ঞপ্তি।