মৃত্যুবার্ষিকী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাসান ইকবালইত্তেফাক-এর সাবেক সহকারী সম্পাদক ভাষাসৈনিক হাসান ইকবালের তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ ১৫ আগস্ট। এ উপলক্ষে রাজধানীর মিরপুর-২-এ তাঁর বাসভবনসংলগ্ন বড়বাগ জামে মসজিদে আজ বাদ আসর দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। আত্মীয়স্বজন ও বন্ধুবান্ধবসহ সবাইকে ওই অনুষ্ঠানে উপস্থিত থাকার অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তি।খাতেমুন্নেছা খানমজাতীয় পার্টির (জেপি) প্রেসিডিয়াম সদস্য আজম খানের মা খাতেমুন্নেছা খানমের ১৮তম মৃত্যুবার্ষিকী আজ ১৫ আগস্ট। এ উপলক্ষে আজম খানের নিজ বাড়ি কালীগঞ্জের বেরুয়ায় কোরআনখানি ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে আত্মীয়স্বজনকে উপস্থিত থাকার অনুরোধ করা হয়েছে। খাতেমুন্নেছা খানমের দুই ছেলে সার্জেন্ট সামছুল করিম খান ও খান মোহাম্মদ সগীর মুক্তিযুদ্ধে শহীদ হন। বিজ্ঞপ্তি।