মৃত্যুবার্ষিকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শওকত আলীভাষাসৈনিক ও একাত্তরে মুক্তিযুদ্ধের সংগঠক শওকত আলীর ৩৮তম মৃত্যুবার্ষিকী আজ ১৮ আগস্ট। ১৯৭৫ সালের এই দিনে তিনি পৃথিবী থেকে চিরবিদায় নেন। শওকত আলী ছিলেন ছাত্রলীগ ও আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সদস্য। ভাষা আন্দোলনে অসামান্য অবদানের জন্য বাংলাদেশ সরকার ২০১১ সালে তাঁকে মরণোত্তর ‘একুশে পদক’-এ ভূষিত করে। বিজ্ঞপ্তিআবদুস সোবাহানসাবেক উপজেলা শিক্ষা কর্মকর্তা আবদুস সোবাহানের প্রথম মৃত্যুবার্ষিকী আজ ১৮ আগস্ট। এ উপলক্ষে তাঁর কবর জিয়ারত এবং রাজধানীর দক্ষিণ পীরেরবাগের নিজ বাসাসংলগ্ন রাহাতুন্নেসা জামে মসজিদে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে মিলাদ ও দোয়ায় অংশগ্রহণের অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তিশেখ সিকিম আলীশেখ সিকিম আলীর সপ্তম মৃত্যুবার্ষিকী আজ ১৮ আগস্ট। এ উপলক্ষে গোপালগঞ্জ শহরের তাঁর নিজ বাসভবনে কোরআনখানি, গরিব ও দুস্থদের মধ্যে খাবার বিতরণ করা হবে। এ ছাড়া বাদ আসর স্থানীয় মসজিদ ও এতিমখানায় দোয়ার আয়োজন করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ও শুভাকাঙ্ক্ষীদের কাছে দোয়া চাওয়া হয়েছে। বিজ্ঞপ্তি।