মৃত্যুবার্ষিকী
রশীদ তর্কবাগীশমাওলানা আবদুর রশীদ তর্কবাগীশের ২৭তম মৃত্যুবার্ষিকী আজ ২০ আগস্ট। এ উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক সংগঠন নানা কর্মসূচি হাতে নিয়েছে। কর্মসূচির মধ্যে আছে, তাঁর কবরে পুষ্পস্তবক অর্পণ, মিলাদ মাহফিল ও কোরআনখানি। আবদুর রশীদ তর্কবাগীশ ঔপনিবেশিক যুগে অসহযোগ ও খেলাফত আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। স্বাধীনতা আন্দোলনের পটভূমি সৃষ্টিতেও তাঁর ভূমিকা রয়েছে। বিজ্ঞপ্তি।মঈনুল ইসলামমাদারীপুরে প্রথম আলোর সাবেক জেলা প্রতিনিধি সাংবাদিক মঈনুল ইসলামের অষ্টম মৃত্যুবার্ষিকী আজ। ২০০৪ সালের ২০ আগস্ট হেপাটাইটিস-বি (জন্ডিস) রোগে আক্রান্ত হয়ে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এ উপলক্ষে বিকেল চারটায় সঞ্চরণসভা ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে কালকিনি প্রেসক্লাব, সাংবাদিক মঈনুল সঞ্চৃতি পাঠাগার ও প্রথম আলোর কালকিনি বন্ধুসভা। এ ছাড়া মাদারীপুরে মিলাদ মাহফিলের আয়োজন করেছে মাদারীপুর বন্ধুসভা। কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি