মৃত্যুবার্ষিকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিরাফাত আনাম শিপ্রা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সহকারী অধ্যাপক ও গবেষক নিরাফাত আনাম শিপ্রার ১২তম মৃত্যুবার্ষিকী আজ ২৭ আগস্ট। এ উপলক্ষে তাঁর পৈতৃক বাড়ি গাইবান্ধা শহরে নিরাফাত আনাম শিপ্রা ফাউন্ডেশনের উদ্যোগে প্রতিবন্ধী স্কুলে আলোচনা সভা ও দোয়ার আয়োজন করা হয়েছে। বিজ্ঞপ্তি। আব্দুল গণি মিয়াপটুয়াখালীর বাউফল উপজেলার ১৩ নম্বর আদাবাড়িয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল গণি মিয়ার সপ্তম মৃত্যুবার্ষিকী গতকাল সোমবার (২৬ আগস্ট) পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল তাঁর নিজ বাসভবনে কোরআনখানি ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। পরিবারের পক্ষ থেকে সবার কাছে দোয়া চাওয়া হয়েছে। বিজ্ঞপ্তি। জামাল উদ্দিন আহমেদখুলনার মৌলভী-পাড়া নিবাসী জামাল উদ্দিন আহমেদের একাদশ মৃত্যুবার্ষিকী আজ ২৭ আগস্ট। এ উপলক্ষে তাঁর গ্রামের বাড়ি দক্ষিণ জুগ্নপাশা শেষসীমানা জামে মসজিদে ও অন্যান্য স্থানে দোয়ার আয়োজন করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে সবার কাছে দোয়া চাওয়া হয়েছে। বিজ্ঞপ্তি।