মৃত্যুবার্ষিকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাজী জাহান আরা বেগমআরমানিটোলা নিউ গভর্মেন্ট গার্লস হাইস্কুলের শিক্ষিকা কাজী জাহান আরা বেগমের সপ্তম মৃত্যুবার্ষিকী আজ ২৯ জুলাই। এ উপলক্ষে রাজধানীর বকশীবাজারের ২২/এ, বুয়েট টিচার্স কোয়ার্টারে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে এতে সবাইকে উপস্থিত থাকতে অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তি।এম টি আলম সাংবাদিক এম টি আলমের ১১তম মৃত্যুবার্ষিকী আজ ২৯ আগস্ট। এ উপলক্ষে তাঁর নিজ বাসভবনে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে সবাইকে উপস্থিত থাকতে অনুরোধ করা হয়েছে। এম টি আলম ডেইলি ডন, বাংলাদেশ টাইমস, নিউ নেশন, মর্নিং সান ও ফিনানন্সিয়াল এক্সপ্রেস পত্রিকায় বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। বিজ্ঞপ্তি।মুনতাযিরুল হাই সাবিরআজ ২৯ আগস্ট ডা. মুনতাযিরুল হাই সাবিরের ১৪তম মৃত্যুবার্ষিকী। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য আতফুল হাই শিবলী ও নাজিয়া খাতুনের জ্যেষ্ঠ ছেলে সাবির ১৯৯৯ সালের এই দিনে সেরিব্রাল ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে মারা যান। তিনি ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করেছিলেন। এ উপলক্ষে পরিবারের পক্ষ থেকে কাল শুক্রবার বনানীর বাসভবনে দোয়া-মাহফিল অনুষ্ঠিত হবে। এ ছাড়া রাজশাহীর একটি এতিমখানায় দোয়া হবে। বিজ্ঞপ্তি।রাসেল ভূঁইয়ানারায়নগঞ্জের রূপগঞ্জ থানার শিল্পপতি রাসেল ভূঁইয়ার ১৩তম মৃত্যুবার্ষিকী আজ ২৯ আগস্ট। এ উপলক্ষে তাঁর নিজ শিল্পপ্রতিষ্ঠান রাসেল পার্কে বাদ আসর দোয়া, মিলাদ ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এ ছাড়া রূপগঞ্জে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকেও নানা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। বিজ্ঞপ্তি।