মৃত্যুবার্ষিকী
কাজী আশরাফ মাহমুদ
উদ্ভিদবিজ্ঞানী ও কবি কাজী আশরাফ মাহমুদের ৩১তম মৃত্যুবার্ষিকী আজ ৩ ডিসেম্বর। এ উপলক্ষে তাঁর গ্রামের বাড়ি মাদারীপুরের কালকিনি থানার গোপালপুরে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। তিনি ১৯২৫ সালে অল ইন্ডিয়া স্টুডেন্টস ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। সর্বভারতীয় কমিউনিস্ট পার্টির অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন তিনি। ১৯৪৮ সালে ভারত বিভক্তির পর তিনি ঢাকা চলে আসেন। বিজ্ঞপ্তি।
ইবনে ফজল বদিউজ্জামান
শহীদ লেফটেন্যান্ট ইবনে ফজল বদিউজ্জামানের ৪৩তম মৃত্যুবার্ষিকী আজ ৩ ডিসেম্বর। এ উপলক্ষে তাঁর নিজ বাড়ি গোপালগঞ্জের কলেজ রামদিয়াতে শহীদ লেফটেন্যান্ট বদিউজ্জামান স্মৃতি সংসদ ও পাঠাগারে এবং শহীদের কবর আজমপুরে কোরআনখানি ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। একাত্তরের ৩ ডিসেম্বর আখাউড়ার আযমপুরে পাকিস্তান সেনাবাহিনীর সঙ্গে সম্মুখযুদ্ধে বদিউজ্জামান শহীদ হন। বিজ্ঞপ্তি।
মো. ইউসুফ আলী
বাংলাদেশ সরকারের প্রথম শিক্ষামন্ত্রী অধ্যাপক মো. ইউসুফ আলীর ১৬তম মৃত্যুবার্ষিকী আজ ৩ ডিসেম্বর। এ উপলক্ষে দিনাজপুরে তাঁর গ্রামের বাড়িতে দোয়া মাহফিলসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে সবার কাছে দোয়া চাওয়া হয়েছে। বিজ্ঞপ্তি।