মৃত্যুবার্ষিকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেবেন্দ্র নাথ ঘোষব্রিটিশবিরোধী আন্দোলনের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব দেবেন্দ্র নাথ ঘোষের ১০তম মৃত্যুবার্ষিকী আজ ১১ জানুয়ারি। এ উপলক্ষে তাঁর জন্মভিটা কাউনিয়া ক্লাব রোডের বাড়িতে বিকেল পাঁচটায় স্মরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ ছাড়া ১৬ জানুয়ারি খেয়ালী গ্রুপ থিয়েটারের উদ্যোগে নিজ কার্যালয়ে এবং বিপ্লবী দেবেন ঘোষ স্মৃতিরক্ষা কমিটির উদ্যোগে বিএনডিএন মিলনায়তনে স্মরণসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বরিশাল অফিস