মৃত্যুবার্ষিকী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আবদুল ওহাব খানগাজীপুরের কালীগঞ্জ উপজেলার উত্তরগাঁও গ্রামের আবদুল ওহাব খানের ৩৬তম মৃত্যুবার্ষিকী আজ ২৭ জানুয়ারি বুধবার। এ উপলক্ষে তাঁর মেজ ছেলের বাসভবনে আজ দিনভর খতমে কোরআন ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। এ ছাড়া সন্ধ্যায় কালীগঞ্জ উপজেলা প্রেসক্লাবে তাঁর স্মরণে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। বিজ্ঞপ্তি।জাহানারা বেগমমির্জাপুরের কুমুদিনী মহিলা মেডিকেল কলেজের অধ্যক্ষ এম এ জলিলের স্ত্রী ময়মনসিংহ মুমিনুন্নিসা সরকারি মহিলা কলেজের সাবেক সহযোগী অধ্যাপিকা জাহানারা বেগমের চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে আজ বাদ আসর তাঁর বাসভবনে (ফ্ল্যাট-৯/ডি, শেলটেক মণিহার, ১৫৪/১ মণিপুরীপাড়া, তেঁজগাও, ঢাকা) দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। টাঙ্গাইল প্রতিনিধি।