মৃত্যুবার্ষিকী
আবদুল জলিল বিশ্বাসআবদুল জলিল বিশ্বাসের ৩৯তম মৃত্যুবার্ষিকী আজ ২৬ মার্চ। এ উপলক্ষে তাঁর গ্রামের বাড়ি ফরিদপুরের পোর্ট পাড় ভাঙ্গায় হাইস্কুল রোডে কাঙালিভোজ, কোরআনখানি, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। ১৯৭১ সালের এই দিনে গভীর রাতে ঢাকার সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনকালে তিনি ইংলিশ রোড মোড়ে পাকিস্তানি বাহিনীর অতর্কিত হামলায় নিহত হন। বিজ্ঞপ্তি।মো. মোয়াজ্জেম হোসেনপটুয়াখালী জেলার সাবেক ডিডিসি, মুক্তিযোদ্ধা কমান্ডার, কলাপাড়া উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মো. মোয়াজ্জেম হোসেনের অষ্টম মৃত্যুবার্ষিকী আজ ২৬ মার্চ। এ উপলক্ষে পরিবারের পক্ষ থেকে কোরআনখানি, মিলাদ ও বিশেষ দোয়া ছাড়াও গরিব মানুষের মধ্যে খাবার বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে। কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।ছফির উদ্দিনগাজীপুরের শ্রীপুর উপজেলার সাবেক প্রাদেশিক গণপরিষদের সদস্য (এমসিএ) ছফির উদ্দিন আহমেদের পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ ২৬ মার্চ। এ উপলক্ষে তাঁর নিজ বাড়ি শ্রীপুরের টেংরা গ্রামে দিনব্যাপী কোরআনখানি, আলোচনা সভা, মিলাদ মাহফিল ও গণভোজের আয়োজন করা হয়েছে। শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি।