মৃত্যুবার্ষিকী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রোস্তম আলী মিয়া
পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সাবেক পরিচালক রোস্তম আলী মিয়ার ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ বৃহস্পতিবার। এ উপলক্ষে চাঁদপুরের কচুয়া উপজেলার পালাখাল রোস্তম আলী ডিগ্রি কলেজে এক স্মরণসভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। পরিবারের সদস্যরা মরহুমের বন্ধুবান্ধব, সহকর্মী, আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীর কাছে তাঁর জন্য দোয়া চেয়েছেন। বিজ্ঞপ্তি।
আবদুল হাই মাশরেকী
কবি আবদুল হাই মাশরেকীর ২৬তম মৃত্যুবার্ষিকী আজ ৪ ডিসেম্বর। এ উপলক্ষে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে পাঞ্জেরী ও ঈশ্বরগঞ্জ সরকারি বিদ্যালয়ের পক্ষ থেকে কবির মাজারে ফাতেহা পাঠ, মাজার জিয়ারত ও পুষ্পস্তবক অর্পণ করা হবে। এ ছাড়া ঢাকার ৮৫ নয়াপল্টনে মাসিক জনপ্রশাসন সংবাদপত্রের কার্যালয়ে গুণীজন ডট কম ও অগ্নিবীণার উদ্যোগে কবির জীবন ও আদর্শ নিয়ে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। বিজ্ঞপ্তি।