মৃত্যুবার্ষিকী
জহুরুল ইসলামবিশিষ্ট শিল্পপতি, ইসলাম গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জহুরুল ইসলামের ১৫তম মৃত্যুবার্ষিকী আজ ১৯ অক্টোবর মঙ্গলবার। এ উপলক্ষে মরহুমের নিজগ্রাম কিশোরগঞ্জের ভাগলপুরে তাঁর প্রতিষ্ঠিত মেডিকেল কলেজ ক্যাম্পাসের মসজিদে ও বিভিন্ন প্রতিষ্ঠানে আজ দুপুর ১২টায় মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ও শুভাকাঙ্ক্ষীদের উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তি।মো. মোয়াজ্জেম হোসেনসাবেক পুলিশ কর্মকর্তা মো. মোয়াজ্জেম হোসেনের নবম মৃত্যুবার্ষিকী আজ ১৯ অক্টোবর। দিনটি উপলক্ষে আজ তাঁর মুন্সিগঞ্জের বাসভবনে কোরআন তিলাওয়াত ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। তাঁর আত্মার মাগফিরাত কামনার জন্য পরিবারের পক্ষ থেকে আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব, গুণগ্রাহী ও শুভাকাঙ্ক্ষীদের অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তি।আলীমুদ্দীন সাকিদারবগুড়া জেলার বাসিন্দা রেনাটা লিমিটেডের কর্মচারী মো. আলীমুদ্দীন সাকিদারের নবম মৃত্যুবার্ষিকী আজ ১৯ অক্টোবর মঙ্গলবার। এ উপলক্ষে আত্মীয়স্বজন, শুভাকাঙ্ক্ষীসহ সবার কাছে পরিবারের পক্ষ থেকে দোয়া চাওয়া হয়েছে। বিজ্ঞপ্তি।