মৃত্যুবার্ষিকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেজর (অব.) আবদুল গণিইস্টবেঙ্গল রেজি-মেন্টের প্রতিষ্ঠাতা, সাবেক সাংসদ মেজর (অব.) আবদুল গণির ৫৪তম মৃত্যুবার্ষিকী আজ ১১ নভেম্বর। এ উপলক্ষে ঢাকা ও কুমিল্লায় কর্মসূচি গ্রহণ করা হয়েছে। ঢাকায় জাতীয় প্রেসক্লাবে মেজর গণি পরিষদের উদ্যোগে আজ বিকেল তিনটায় আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি থাকবেন আইনমন্ত্রী শফিক আহমেদ। সকালে কুমিল্লা সেনানিবাসে মেজর গণির সমাধিসৌধে সেনাবাহিনীর পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি দেওয়া হবে। এ ছাড়া বিকেলে কুমিল্লায় মেজর ভিলার কাছে ভূঁইয়া অ্যাসোসিয়েশনের উদ্যোগে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে পরিষদের সভাপতি ও জাতীয় প্রেসক্লাবের সভাপতি শওকত মাহমুদ উপস্থিত থাকবেন। বিজ্ঞপ্তি।শাহাবুদ্দিন এম হোসেনআন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আই-এমএফ) জ্যেষ্ঠ অর্থনীতিবিদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক শিক্ষক শাহাবুদ্দিন মোশারফ হোসেনের তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ ১১ নভেম্বর। এ উপলক্ষে তাঁর পরিবারের পক্ষ থেকে কোরআনখানি, ফাতেহা পাঠ ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। বিজ্ঞপ্তি।ইনামুল হক বাংলাদেশে প্রথম মরনোত্তর চক্ষু-দানকারী প্রকৌশলী এ আর এম ইনামুল হকের ৩৩তম মৃত্যুবার্ষিকী আজ বৃহস্পতিবার। মৃত্যুর তিন বছর আগে তিনি উইল করে তাঁর চোখ দান করে যান। তাঁর একটি কর্নিয়া সংযোজন করা হয় সাপ্তাহিক ২০০০-এর সম্পাদক শাহাদত চৌধরীর চোখে ও অপরটি সংযোজন করা হয় রমজান আলী নামক এক ব্যক্তির চোখে। বিজ্ঞপ্তি।