মৃত্যুবার্ষিকী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আজিজুর রহমানকবি শামসুর রাহমানের বড় ভাই আজিজুর রহমান চৌধুরীর মৃত্যুবার্ষিকী আজ ২ মার্চ, বুধবার। এ উপলক্ষে তাঁর সেজো ছেলে আবিদুর রহমানের বকশীবাজারের বাসভবনে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে আত্মীয়স্বজন ও বন্ধুবান্ধবদের উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তি। আলতাফ আলী হাসুঋষিজ শিল্পী-গোষ্ঠীর সাবেক সাধারণ সম্পাদক, বিশিষ্ট ছড়াকার, গীতিকার ও মুক্তিযোদ্ধা আলতাফ আলী হাসুর ১১তম মৃত্যুবার্ষিকী আজ ২ মার্চ, বুধবার। এ উপলক্ষে আজ বাদ আছর মরহুমের গুলশানের বাসভবনে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের উপস্থিত থাকার জন্য মরহুমের পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তি।