মৃত্যুবার্ষিকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আতাউর রহমান খান
সাবেক প্রধানমন্ত্রী আতাউর রহমান খানের ২৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। আজ সোমবার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এ আলোচনা সভায় সভাপতিত্ব করবেন সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি খন্দকার মাহবুব হোসেন। প্রধান অতিথি থাকবেন জাতীয় সংসদের সাবেক স্পিকার ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য জমির উদ্দিন সরকার। আইনজীবী ও রাজনীতিবিদ আতাউর রহমান খান ভাষা আন্দোলন, যুক্তফ্রন্ট গঠনসহ বিভিন্ন আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করেছিলেন। ১৯৫২ সালে ভাষা আন্দোলনের সময় গঠিত সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের সদস্য হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এবং পরে কার্যকরী কমিটির আহ্বায়ক নিযুক্ত হন। তিনি ১৯৫৪ সালে গঠিত যুক্তফ্রন্টের যুগ্ম সম্পাদক ছিলেন। ১৯৫৬ থেকে ১৯৫৮ সাল পর্যন্ত তিনি পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। স্বাধীন বাংলাদেশে ১৯৭৩ সালের নির্বাচনে জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হন। এরপর ১৯৮৪ থেকে ১৯৮৬ সাল পর্যন্ত তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। বিজ্ঞপ্তি।

খলিলুর রহমান
শিক্ষাবিদ ও সরকারি সা’দত বিশ্ববিদ্যালয় কলেজের বাংলা বিভাগের সাবেক অধ্যাপক আ ফ ম খলিলুর রহমানের পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ ৮ ডিসেম্বর। তিনি ছিলেন ঢাকার টাঙ্গাইল জেলা সমিতির সভাপতি, প্রিন্সিপাল ইব্রাহিম খাঁ স্মৃতিসংঘ-ঢাকার সভাপতি এবং বাংলাদেশ বেসরকারি শিক্ষক সমিতির (বাকশিস) সভাপতি। বিজ্ঞপ্তি।