মৃত্যুবার্ষিকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাজী হাবিবুর রহমানসিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ব্রহ্মগাছা ইউনিয়নের সাবেক বিবাহ রেজিস্ট্রার কাজী হাবিবুর রহমানের অষ্টম মৃত্যুবার্ষিকী আজ ৮ মে রোববার। এ উপলক্ষে তাঁর আত্মার মাগফিরাত কামনার জন্য পরিবারের সদস্যদের পক্ষ থেকে সবার কাছে অনুরোধ জানানো হয়েছে। তিনি বাংলানিউজ টুয়েন্টিফোর ডটকমের নিউজরুম এডিটর নূরনবী সিদ্দিক সুইনের বাবা। বিজ্ঞপ্তি। অক্ষয় কুমার মোহন্তবিশিষ্ট ব্যবসায়ী অক্ষয় কুমার মোহন্তের ২১তম মৃত্যুবার্ষিকী আজ ৮ মে। এ উপলক্ষে কিশোরগঞ্জ সদরের কামারপাড়ার বাসভবনে ধর্মীয় আচার অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে মরহুমের আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের উপস্থিত থাকতে অনুরোধ করা হয়েছে। তিনি দৈনিক সংবাদ-এর নীলফামারীর কিশোরগঞ্জ প্রতিনিধি এস এম বাসুর বাবা। নীলফামারী প্রতিনিধি।