মৃত্যুবার্ষিকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মোহাম্মদ ইউসুফ চৌধুরী চট্টগ্রাম থেকে প্রকাশিত দৈনিক পূর্বকোণ-এর প্রতিষ্ঠাতা চেয়ার-ম্যান মোহাম্মদ ইউসুফ চৌধুরীর চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ ৯ সেপ্টেম্বর। এ উপলক্ষে মরহুমের পরিবার কবর জিয়ারত ও দোয়া মাহফিলের আয়োজন করেছে। এ ছাড়া আজ বিকেল চারটায় চট্টগ্রাম প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করেছে বৃহত্তর চট্টগ্রাম উন্নয়ন সংগ্রাম কমিটি। বাদ মাগরিব দৈনিক পূর্বকোণ কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। মোহাম্মদ ইউসুফ চৌধুরী বৃহত্তর চট্টগ্রাম উন্নয়ন সংগ্রাম কমিটির চেয়ারম্যান ছিলেন। নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম।এ এস এইচ কে সাদেকসাবেক শিক্ষামন্ত্রী এ এস এইচ কে সাদেকের চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ ৯ সেপ্টেম্বর। ২০০৭ সালের এই দিনে কেশবপুরের নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন। সরকারের উচ্চপর্যায়ের এই আমলা ১৯৯২ সালে আওয়ামী লীগে যোগ দেন। ১৯৯৬ সালে কেশবপুর থেকে প্রথম সাংসদ নির্বাচিত হন এবং আওয়ামী লীগ সরকারের শিক্ষামন্ত্রী নিযুক্ত হন। ২০০১ সালেও তিনি সাংসদ হয়েছিলেন। তাঁর চতুর্থ মৃত্যুবার্ষিকীতে কেশবপুর আওয়ামী লীগ এবং তাঁর পরিবারের পক্ষ থেকে আলাদা কর্মসূচি নেওয়া হয়েছে।আবিদুর রেজা খানবঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহকর্মী, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, ফরিদপুর জেলার মুসলিম ছাত্রলীগের সাবেক সভাপতি, সাবেক সাংসদ আবিদুর রেজা খানের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ শুক্রবার বাদ আসর মরহুমের এলিফ্যান্ট রোডের বাসভবনে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে উপস্থিত হওয়ার জন্য মরহুমের আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ও শুভানুধ্যায়ীদের প্রতি অনুরোধ জানানো যাচ্ছে। বিজ্ঞপ্তি। ফজলুল কবির চৌধুরীবিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবী এ কে এম ফজলুল কবির চৌধুরীর ৩৯তম মৃত্যুবার্ষিকী আজ ৯ সেপ্টেম্বর। এ উপলক্ষে চট্টগ্রামের রাউজান থানার গহিরা গ্রামে মরহুমের নিজ বাড়িতে সকালে পবিত্র খতমে কোরআন ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে উপস্থিত হয়ে মরহুমের রুহের মাগফিরাত কামনার জন্য তাঁর আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি অনুরোধ করা যাচ্ছে। বিজ্ঞপ্তি। এন এ জামানবেদগ্রাম এন এস মেমোরিয়াল হাইস্কুলের প্রতিষ্ঠাতা, গোপালগঞ্জের বেদগ্রামের বাসিন্দা এন এ জামানের ১৩তম মৃত্যুবার্ষিকী আজ ৯ সেপ্টেম্বর। এ উপলক্ষে আজ শুক্রবার মিলাদ মাহফিল, কাঙালিভোজ ও দোয়ার আয়োজন করা হয়েছে। এতে উপস্থিত হয়ে মরহুমের রুহের মাগফিরাত কামনায় সবার প্রতি অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তি।