মৃত্যুবার্ষিকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাহ্মুদুন নবীফেনীর ছাগলনাইয়া উপজেলার নিজপানুয়া গ্রামের বাসিন্দা ও মেধাবী ছাত্র মাহ্মুদুন নবীর ২৬তম মৃত্যুবার্ষিকী আজ মঙ্গলবার ১১ অক্টোবর। এ উপলক্ষে মরহুমের গ্রামের বাড়ির মসজিদে ও রাজধানীর মোমেনবাগের মসজিদ-এ-রাইয়ানে বাদ আসর দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। মাহ্মুদুন নবী অবসরপ্রাপ্ত জেলা রেজিস্ট্রার এ কে এম নূরুন্নবী ও হাসিনা নবীর মেজো ছেলে এবং দ্য ডেইলি ফিনানশিয়াল টাইমস ও দৈনিক ক্রাইম নিউজ-এর সম্পাদক আনোয়ারুল কবিরের ছোট ভাই। বিজ্ঞপ্তি।