মৃত্যুবার্ষিকী
বেগম হাবিবুন্নেসাফরিদপুরের ভাঙ্গা থানার বেগম হাবিবুন্নেসার ১২তম মৃত্যুবার্ষিকী আজ ৩ নভেম্বর। তিনি বিশিষ্ট কণ্ঠশিল্পী ফকির আলমগীরের মা। তাঁর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আগামীকাল শুক্রবার শিল্পীর খিলগাঁও চৌধুরী পাড়ার বাসভবনে কোরআনখানি, বাদ আসর খিলগাঁও মাটির মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এ ছাড়া ভাঙ্গার কালীমৃধা গ্রামে মরহুমার কবর জিয়ারত ও মিলাদের আয়োজন করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে এসব আয়োজনে সব আত্মীয় ও শুভানুধ্যায়ীদের উপস্থিত থাকতে অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তি।কালিপদ মণ্ডলগোপালগঞ্জের বিশিষ্ট শিক্ষক ও সমাজসেবক কালিপদ মণ্ডলের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ ৩ নভেম্বর। এ উপলক্ষে তাঁর গ্রামের বাড়ি কাশিয়ানী উপজেলার সিংগা গ্রামের মণ্ডলবাড়ীতে দিনব্যাপী শ্রীমৎভগবত পাঠ, ধর্মীয় আলোচনা, ভক্তিগীতি, প্রসাদ বিতরণ ও স্বজাতি ভোজনের আয়োজন করা হয়েছে। তিনি কালের কণ্ঠ পত্রিকার গোপালগঞ্জ প্রতিনিধি প্রসূন মণ্ডলের বাবা। গোপালগঞ্জ প্রতিনিধি।