মৃত্যুবার্ষিকী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাংবাদিক সিরাজুদ্দীন হোসেন
শহীদ সাংবাদিক সিরাজুদ্দীন হোসেনের ৪৩তম মৃত্যুবার্ষিকী আজ ১০ ডিসেম্বর। এ উপলক্ষে রাজধানীর মোহাম্মদপুরের ইকবাল রোডে তাঁর বাড়িতে বাদ মাগরিব মিলাদ মাহফিল এবং আলোচনা সভার আয়োজন করা হয়েছে। তাঁর গ্রামের বাড়ি মাগুরার শালিখা উপজেলার শরুশুনা গ্রামেও কোরআনখানি ও মিলাদ মাহফিল হবে। ১৯৭১ সালের ডিসেম্বরে বুদ্ধিজীবী হত্যার নীলনকশার প্রথম শিকার সিরাজুদ্দীন হোসেন ছিলেন দৈনিক ইত্তেফাক-এর কার্যনির্বাহী ও বার্তা সম্পাদক। বিজ্ঞপ্তি।