মৃত্যুবার্ষিকী
আবুল কালামশহীদ আবুল কালামের ৪১তম মৃত্যুবার্ষিকী আজ ৩০ মার্চ। এ উপলক্ষে আজ শুক্রবার মাদারীপুরের সদর উপজেলার চরমুগরিয়াম গ্রামে মরহুমের নিজ বাসভবনে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। ১৯৭১ সালে স্বাধীনতাযুদ্ধের সময় এই দিনে যশোর সেনানিবাসে তিনি পাকিস্তানি বাহিনীর হাতে নির্মমভাবে নিহত হন। মাদারীপুর প্রতিনিধি।শহীদ সাবের সাহিত্যিক-সাংবাদিক সাবেরের ৪১তম মৃত্যুবার্ষিকী কাল ৩১ মার্চ। এ উপলক্ষে চট্ট-গ্রামের হালিশহরে তাঁর ভাইয়ের বাসায় এবং উদীচী শিল্পীগোষ্ঠী ঢাকা মহানগর সংসদের উদ্যোগে উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে স্মরণসভার আয়োজন করা হয়েছে। ১৯৭২ সালে ছোটগল্পে (মরণোত্তর) বাংলা একাডেমী পুরস্কার পান তিনি। বিজ্ঞপ্তি।এন এ এম জাহাঙ্গীরশহীদ লেফটেন্যান্ট কর্নেল এন এ এম জাহাঙ্গীরের ৪১তম মৃত্যুবার্ষিকী আজ ৩০ মার্চ। এ উপলক্ষে আজ শুক্রবার বাদ জুমা কুমিল্লা সিএমএইচ জামে মসজিদ ও মরহুমের গ্রামের বাড়ি রাজবাড়ীর পাংশা উপজেলার থানা মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। বাসস।কে বি এম আবদুল খালেক মিয়া ফেইথ প্রপার্টিজ লিমিটেডের ব্যব-স্থাপনা পরিচালক হাসান মঞ্জুরের বাবা কে বি এম আবদুল খালেক মিয়ার সপ্তম মৃত্যুবার্ষিকী আজ ৩০ মার্চ। এ উপলক্ষে নোয়াখালীর সেনবাগ থানার বাতাকান্দিতে মরহুমের গ্রামের বাড়িতে মিলাদ মাহফিল এবং আশ্রাফুল উলুম মাদ্রাসা ও এতিমখানায় এতিমদের মধ্যে খাবার বিতরণ করা হবে। বিজ্ঞপ্তি।