মৃত্যুবার্ষিকী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইলিয়াস আহমেদ চৌধুরীসাবেক সাংসদ, ক্রীড়া সংগঠক ও মুক্তিযোদ্ধা ইলিয়াস আহমেদ চৌধুরীর ২১তম মৃত্যুবার্ষিকী আজ ১৯ মে। এ উপলক্ষে বাদ আসর মরহুমের নিজ বাড়ি মাদারীপুরের শিবচর উপজেলার দত্তপাড়া জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। তিনি দৈনিক বাংলার বাণী পত্রিকার সম্পাদকমণ্ডলীর সভাপতি ছিলেন। বিজ্ঞপ্তি। এ কে শামসুদ্দিনসিরাজগঞ্জের সাবেক মহকুমা প্রশাসক মুক্তিযোদ্ধা এ কে শামসুদ্দিনের মৃত্যুবার্ষিকী আজ ১৯ মে। এ উপলক্ষে বাদ আসর মরহুমের ঢাকার ফকিরাপুলের বাসভনে কোরআনখানি এবং দুস্থদের জন্য খাবারের আয়োজন করা হয়েছে। একই সময়ে ফকিরাপুল জামে মসজিদে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। বিজ্ঞপ্তি।