মৃত্যুবার্ষিকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আহমদ শরীফবিশিষ্ট বুদ্ধিজীবী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক অধ্যাপক আহমদ শরীফের ১৪তম মৃত্যুবার্ষিকী আজ ২৪ ফেব্রুয়ারি। এ উপলক্ষে স্বদেশ চিন্তা সংঘ আজ বিকেল চারটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদ মিলনায়তনে আহমদ শরীফ স্মারক বক্তৃতা ও স্মারক পুরস্কার প্রদান অনুষ্ঠানের আয়োজন করেছে। অধ্যাপক আবুল কাশেম ফজলুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে স্মারক বক্তৃতা করবেন মহসিন শস্ত্রপানি। বিজ্ঞপ্তি।গাজী আবদুর রউফবাংলাদেশ জুট করপোরেশনের সাবেক ব্যবস্থাপক গাজী আবদুর রউফের ২৭তম মৃত্যুবার্ষিকী আজ ২৪ ফেব্রুয়ারি। এ উপলক্ষে আজ বাদ জোহর টিকাটুলির জামে মসজিদে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। তাঁর আত্মার মাগফিরাত কামনা করে স্ত্রী ও সন্তানেরা সবার কাছে দোয়া চেয়েছেন। নূরুল ইসলামঢাকা বিশ্ব-বিদ্যালয়ের জনসংযোগ বিভাগের সাবেক পরিচালক মো. নূরুল ইসলামের প্রথম মৃত্যুবার্ষিকী আজ ২৪ ফেব্রুয়ারি। এ উপলক্ষে তাঁর পৈতৃক বাড়ি নরসিংদীতে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। বিজ্ঞপ্তি।