মৃত্যুবার্ষিকী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সৈয়দ নাজমুল হক
শহীদ সাংবাদিক সৈয়দ নাজমুল হকের ৪৩তম মৃত্যুবার্ষিকী আজ ১১ ডিসেম্বর। এ উপলক্ষে আজ দোয়া মাহফিল ও দরিদ্র লোকজনের মধ্যে খাবার বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়েছে। সৈয়দ নাজমুল হক পিপিআইয়ের (বর্তমান বাসস) প্রধান প্রতিবেদক এবং ঢাকা টাইমস-এর নগর সম্পাদক ছিলেন। ১৯৭১ সালের ১০ ডিসেম্বর রাতে পাকিস্তানের দোসররা তাঁকে অপহরণ করে নিয়ে যায়। তাঁর মৃতদেহ আর খুঁজে পাওয়া যায়নি। রায়েরবাজার বধ্যভূমিতে তাঁকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হয়। বিজ্ঞপ্তি।