মৃত্যুবার্ষিকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাজমুল আলমবাংলাদেশ বেতারের সাবেক মহাপরিচালক ও কথাসাহিত্যিক নাজমুল আলমের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী গতকাল শুক্রবার পালিত হয়েছে। এ উপলক্ষে বাদ জুম্মা তাঁর মোহাম্মাদপুরের বাসভবনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। নাজমুল আলম নাট্যকার, গল্পকার ও ঔপন্যাসিক হিসেবে সর্বমহলে পরিচিত ছিলেন। তাঁর গল্প সংকলনের মধ্যে রয়েছে, ‘একটি অচল আনি’, ‘উপস্থিত সুধীমণ্ডলী’, ‘স্বনির্বাচিত গল্প’ এবং ‘পাণ্ডুলিপি ও গয়নার বাক্স’। উপন্যাসগুলোর মধ্যে রয়েছে ‘অথচ পবিত্র’, ‘উপরে ওঠার সিঁড়ি’, ‘নায়ক’, ‘বাঁধন’, ‘সারা জীবন’, ‘হাতিয়ার’ ও ‘কাঁচের ঘর’। এছাড়া তিনি কিশোর উপন্যাস ‘রক্তমনি’সহ একাধিক মঞ্চনাটক লিখেছেন। তিনি বাংলা একাডেমীসহ বেশ কয়েকটি পুরষ্কার লাভ করেন। বিজ্ঞপ্তি।দেলোয়ার হোসেন তালুকদারপ্রথম আলো বন্ধুসভার সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা শাখার সভাপতি মোত্তাকিন তালুকদারের বাবা দেলোয়ার হোসেন তালুকদারের প্রথম মৃত্যুবার্ষিকী আজ ১৫ মে শনিবার। এ উপলক্ষে মরহুমের ধানগড়ার বাসভবনে বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। ২০০৯ সালের এই দিনে তিনি ইন্তেকাল করেন। রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি।