মৃত্যুবার্ষিকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এ কে এম সামসুদ্দোহাপঞ্চগড় জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও মুক্তিযোদ্ধা এ কে এম সামসুদ্দোহার ১৭তম মৃত্যুবার্ষিকী আজ ১০ জুলাই। এ উপলক্ষে আজ বাদ আসর মরহুমের শহরের বানিয়াপাড়ার বাসভবনে মিলাদ মাহফিল ও দোয়ার আয়োজন করা হয়েছে। এতে আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ও শুভানুধ্যায়ীদের উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে। পঞ্চগড় প্রতিনিধিশামসুদ্দীন মোল্যাবঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর, মুক্তিযুদ্ধের সংগঠক, এমএনএ ও পূর্ব পাকিস্তান সাংবাদিক ইউনিয়নের সভাপতি শামসুদ্দীন মোল্যার ১৯তম মৃত্যুবার্ষিকী আজ শনিবার। এ উপলক্ষে মরহুমের ফরিদপুর শহরের পূর্বখাবাসপুরের বাসভবনে কোরানখানি, আলীপুর গোরস্থানে মরহুমের কবর জিয়ারত, দুটি মাদ্রাসায় এতিমদের মধ্যে খাবার বিতরণ, বাদ আসর মিলাদ ও দোয়া মাহফিল এবং রাতে ফরিদপুর প্রেসক্লাবে শোকসভার আয়োজন করা হয়েছে। তিনি ১৯৭০ সালে এমএনএ ও ১৯৭৩ সালে এমপি নির্বাচিত হয়েছিলেন। ফরিদপুর অফিস