মৃত্যুবার্ষিকী
আলী আজম চৌধুরী
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার আখাউড়া সদর (দক্ষিণ) ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ মো. আলী আজম চৌধুরীর দশম মৃত্যুবার্ষিকী আজ ১২ ডিসেম্বর শুক্রবার। এ উপলক্ষে আখাউড়ার দেবগ্রামে মরহুমের বাড়িতে মিলাদ মাহফিল ও কোরআনখানির আয়োজন করা হয়েছে। এতে স্বজন ও শুভানুধ্যায়ীদের উপস্থিত থাকতে অনুরোধ জানানো হয়েছে। তিনি প্রথম আলোর উপব্যবস্থাপক (প্রশাসন) আনোয়ার হোসেন চৌধুরী ও কম্পিউটার বিভাগের উপপ্রধান শাহনেওয়াজ চৌধুরীর বাবা। বিজ্ঞপ্তি।
মিজানুর রহমান
শহীদ মুক্তিযোদ্ধা মিজানুর রহমানের ৪৩তম মৃত্যুবার্ষিকী আজ ১২ ডিসেম্বর। এ উপলক্ষে শহীদ মিজানুর রহমান মজনু স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার আটিয়ায় আজ বাদ আসর দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। বিজ্ঞপ্তি।
নরেনচন্দ্র দাস
রাজধানীর কমলাপুর স্কুল অ্যান্ড কলেজের সাবেক জ্যেষ্ঠ সহকারী শিক্ষক নরেনচন্দ্র দাসের চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ ১২ ডিসেম্বর। এ উপলক্ষে তাঁর বড় ছেলে ননী গোপাল দাসের বাসাবোর মাদারটেকের বাসভবনে ধর্মীয় আচার অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বিজ্ঞপ্তি।