মৃত্যুবার্ষিকী
মেজর গণিস্বাধীনতাযুদ্ধের অগ্রসেনানী ইস্ট বেঙ্গল রেজিমেন্টের প্রতিষ্ঠাতা ও প্রাদেশিক আইন-সভার সদস্য মেজর এম এ গণির ৫৫তম মৃত্যুবার্ষিকী আজ ১১ নভেম্বর শুক্রবার। এ উপলক্ষে মেজর পরিষদ, সেনাবাহিনী ও তাঁর পরিবারের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কুমিল্লা সেনানিবাসে তাঁর সমাধি সৌধে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিক শ্রদ্ধা নিবেদন ও মেজর গণি পরিষদের পক্ষ থেকে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করা হবে। এ ছাড়া সেনানিবাসের বাইরে সিএমএইচ গেটসংলগ্ন ফরিদাপুর গ্রামে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। বিজ্ঞপ্তিএম এন লারমাপার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও সাবেক সাংসদ মানবেন্দ্র নারায়ণ লারমার ২৮তম মৃত্যুবার্ষিকী আজ ১০ নভেম্বর। এ উপলক্ষে এম এন লারমা মেমোরিয়াল ফাউন্ডেশন ও বাংলাদেশ আদিবাসী ফোরাম গতকাল বুধবার থেকে বিভিন্ন কর্মসূচি শুরু করেছে। এর অংশ হিসেবে গতকাল বেলা তিনটায় রাঙামাটি শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতা। আজ বেলা তিনটায় একাডেমীর মিলনায়তনে এক স্মরণসভা অনুষ্ঠিত হবে। নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি।মূর্তজা তারেকআরব বাংলাদেশ ব্যাংকের সাবেক জ্যেষ্ঠ কর্মকর্তা মূর্তজা তারেকের সপ্তম মৃত্যুবার্ষিকী আজ ১০ নভেম্বর বৃহস্পতিবার। এ উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। বিজ্ঞপ্তি।