মৃত্যুবার্ষিকী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুই সহোদর ও এক ভাগনের মৃত্যুবার্ষিকীদুই সহোদর ও তাঁদের এক ভাগনের ৪২তম মৃত্যুবার্ষিকী আজ ১ এপ্রিল সোমবার। মুক্তিযোদ্ধা মো. ফজলুর রহমান ও তাঁর ছোট ভাই রফিকুল ইসলাম এবং তাঁদের ভাগনে আনোয়ার হোসেনকে ১৯৭১ সালের এই দিনে নীলফামারী জেলার সৈয়দপুর ক্যান্টনমেন্টের সরকারি বাসা থেকে ধরে নিয়ে হত্যা করে পাকিস্তানি সেনারা। মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ বাদ জোহর নরসিংদীর কাজি কান্দি গ্রামে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। বিজ্ঞপ্তি। আবদুর রউফমুক্তিযোদ্ধা ও শিল্পী এ কে এম আবদুর রউফের ১৩তম মৃত্যুবার্ষিকী আজ ১ এপ্রিল সোমবার। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এ উপলক্ষে রাজধানীর ৪৫ নিউ ইস্কাটনে তাঁর বাসভবনে এক দোওয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। বিজ্ঞপ্তি।