মৃত্যুবার্ষিকী
অর্দ্ধেন্দু শেখর রায়অবসরপ্রাপ্ত ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা অর্দ্ধেন্দু শেখর রায়ের ত্রয়োদশ মৃত্যুবার্ষিকী আজ ৫ জানুয়ারি। এ উপলক্ষে কুষ্টিয়া জেলার খোকসা উপজেলার এক্তারপুরে গ্রামের বাড়ি এবং ফরিদপুর শহরের বাসভবনে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বিজ্ঞপ্তি।মোজাম্মেল হকপটুয়াখালীর দুমকী উপজেলার উত্তর মুরাদিয়া গ্রামের সমাজসেবক মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাম্মেল হকের ২০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ শনিবার ও কাল রোববার শাহ্ আলী মাজার প্রাঙ্গণে দুই দিনব্যাপী কোরআনখানি, দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। বিজ্ঞপ্তি।তাজুল ইসলামচট্টগ্রামের মিরসরাই উপজেলার বাসিন্দা ও রাষ্ট্রায়ত্ত পাটকলের সাবেক প্রকৌশলী তাজুল ইসলামের ১২তম মৃত্যুবার্ষিকী আজ ৫ জানুয়ারি। এ উপলক্ষে পরিবারের পক্ষ থেকে দুস্থ মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। সর্বশেষ খুলনার ক্রিসেন্ট পাটকলের তড়িৎ প্রকৌশলী হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। বিজ্ঞপ্তি। রত্না নন্দীযায়যায়দিন পত্রিকার নিজস্ব প্রতিবেদক দীপন নন্দীর মা রত্না নন্দীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ ৫ জানুয়ারি। এ উপলক্ষে সকালে স্বামীবাগের শ্রীশ্রীলোকনাথ ব্রহ্মচারী আশ্রম ও মন্দিরে পূজা-অর্চনার আয়োজন করা হয়েছে। এতে স্বজন, বন্ধুবান্ধব ও গুণগ্রাহীদের উপস্থিত থাকতে অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তি।