মৃত্যুবার্ষিকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রফিকুল হায়দার চৌধুরী
শহীদ বুদ্ধিজীবী রফিকুল হায়দার চৌধুরীর ৪৩তম মৃত্যুবার্ষিকী আজ ১৩ ডিসেম্বর। এ উপলক্ষে বাদ আসর আমীনবাগ জামে মসজিদে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে স্বজনদের উপস্থিত থাকতে অনুরোধ করেছে তাঁর পরিবার। ১৯৭১ সালের এই দিনে পাকিস্তান হানাদার বাহিনীর দোসর আলবদর-রাজাকাররা তাঁকে শহীদবাগের বাসা থেকে ধরে নিয়ে হত্যা করে। নিজস্ব প্রতিবেদক।

এ এম সিরাজুল ইসলাম
সাবেক যুগ্ম সচিব ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আলহাজ এ এম সিরাজুল ইসলামের তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ ১৩ ডিসেম্বর। এ উপলক্ষে রাজধানীর উত্তরায় তাঁর বাসভবনে কোরআনখানি, মিলাদ মাহফিল এবং মসজিদে বিশেষ দোয়া ও এতিমখানায় খাবার বিতরণের আয়োজন করা হয়েছে। মরহুমের রুহের মাগফিরাত কামনায় সবার কাছে দোয়া চেয়েছে তাঁর পরিবার। বিজ্ঞপ্তি।