মৃত্যুবার্ষিকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শাহ মোহাম্মদ আবদুল আজিজবরগুনা জেলার মোকামিয়া দরবার শরিফের পীর হজরত মাওলানা শাহ মোহাম্মদ আবদুল আজিজ (রহ.)-এর পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ ১২ জানুয়ারি। এ উপলক্ষে মোকামিয়া দরবার শরিফ জামে মসজিদ, মাদরাসা ও এতিমখানায় কোরআন খতম, দোয়া ও ইসালে সওয়াব অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তি।হাসান আলী খানবিশিষ্ট কণ্ঠশিল্পী, সুরকার, গীতিকার ও সংগীত পরিচালক ওস্তাদ হাসান আলী খানের ২০তম মৃত্যুবার্ষিকী আজ ১২ জানুয়ারি। এ উপলক্ষে খান এন্টারপ্রাইজ, সমাজ উন্নয়ন কেন্দ্র এবং পিস অ্যান্ড রাইটসের পক্ষ থেকে আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এ ছাড়া ওস্তাদ হাসান আলী খান স্মৃতি সংসদ মরহুমের গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের কুলাসীন গ্রামে ফাতেহা পাঠ, কবর জিয়ারত, কোরআনখানি, কাঙালিভোজসহ দোওয়া মাহফিলের আয়োজন করেছে। বিজ্ঞপ্তি।লীলাবতী চৌধুরীস্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠশিল্পী কল্যাণী ঘোষ ও প্রয়াত প্রবাল চৌধুরীর মা সমাজসেবী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব লীলাবতী চৌধুরীর ২৯তম মৃত্যুবার্ষিকী আজ ১২ জানুয়ারি। এ উপলক্ষে শব্দসৈনিক প্রবাল চৌধুরী সড়ক, ১৬ রহমতগঞ্জ দেওয়ানজী পুকুর লেন, চট্টগ্রামের বাসভবনে পূজা ও কাঙালিভোজের আয়োজন করা হয়েছে। বিজ্ঞপি।