মৃত্যুবার্ষিকী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অমল সেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাবেক সভাপতি কমরেড অমল সেনের দশম মৃত্যুবার্ষিকী আজ ১৭ জানুয়ারি। এ উপলক্ষে অমল সেন স্মৃতিরক্ষা পরিষদ যশোর-নড়াইল সীমান্তবর্তী বাকড়ি মাধ্যমিক বিদ্যালয় চত্বরে প্রয়াতের সমাধিস্থলে দুই দিনব্যাপী কর্মসূচির আয়োজন করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে প্রয়াতের সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ, লাল পতাকা সালাম, চিত্র প্রদর্শনী, সঞ্চরণসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। নড়াইল প্রতিনিধি।এম এ খালেক দৈনিক ইত্তেফাক-এর জ্যেষ্ঠ সহ-সম্পাদক মোহাম্মদ নাদিমের বাবা এম এ খালেকের প্রথম মৃত্যুবার্ষিকী আজ ১৭ জানুয়ারি। এ উপলক্ষে বাদ আসর মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থান মসজিদে মিলাদ ও মরহুমের মিরপুরের বাসভবনে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। বিজ্ঞপ্তি।