মৃত্যুবার্ষিকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডা. ফজলে রাব্বি
শহীদ বুদ্ধিজীবী ডা. ফজলে রাব্বির ৪৩তম মৃত্যুবার্ষিকী আজ ১৫ ডিসেম্বর। একাত্তরের এই দিন বিকেলে পাকিস্তানি সেনারা ও তাদের দোসর আলবদর বাহিনী ডা. রাব্বিকে তাঁর সিদ্ধেশ্বরীর বাসা থেকে ধরে নিয়ে যায় এবং ওই রাতেই হত্যা করে। মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ পরিবারের পক্ষ থেকে তাঁর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ এবং দরিদ্রদের মধ্যে খাবার বিতরণের আয়োজন করা হয়েছে। ডা. ফজলে রাব্বি ছিলেন ঢাকা মেডিকেল কলেজের মেডিসিন ও কার্ডিওলজি বিভাগের অধ্যাপক। বিজ্ঞপ্তি।
কাজী আজহার আলী
সাবেক সচিব, বাংলাদেশ ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও প্রথম অবৈতনিক উপাচার্য, মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল ও কলেজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান কাজী আজহার আলীর পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ ১৫ ডিসেম্বর। এ উপলক্ষে বাংলাদেশ ইউনিভার্সিটির (১৫/১ ইকবাল রোড, মোহাম্মদপুর, ঢাকা) পক্ষ থেকে আজ সকালে মরহুমের কবর জিয়ারত ও দুপুর ১২টায় ইউনিভার্সিটির মিলনায়তনে মিলাদ মাহফিল ও দোয়ার আয়োজন করা হয়েছে। এ ছাড়া মরহুমের গ্রামের বাড়ি বাগেরহাটের ফকিরহাট উপজেলার সৈয়দ মহল্লা গ্রামে আলোচনা সভা, কোরআনখানি ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। বিজ্ঞপ্তি।
ফজলুল কাদের চৌধুরী
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক অধ্যক্ষ ফজলুল কাদের চৌধুরীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ ১৫ ডিসেম্বর। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তিনি অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি চট্টগ্রাম কমার্স কলেজ, চট্টগ্রাম কলেজ, চট্টগ্রাম সিটি কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠানে শিক্ষকতা করেন। তিনি হাটহাজারী ডায়াবেটিক হাসপাতালের উদ্যোক্তা ছিলেন। বিজ্ঞপ্তি।