মৃত্যুবার্ষিকী
বজলুল মোবিন চৌধুরীশিক্ষাবিদ ও ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের (আইইউবি) প্রতিষ্ঠাতা উপাচার্য বজলুল মোবিন চৌধুরীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ ৩০ ডিসেম্বর রোববার। মরহুমের আত্মার শান্তি কামনায় তাঁর পরিবারের পক্ষ থেকে বন্ধুবান্ধব, আত্মীয়স্বজন, ছাত্রছাত্রীসহ সবার কাছে দোয়া চাওয়া হয়েছে। বিজ্ঞপ্তি।আশরাফ আলী সরকারনাটোরে বিশিষ্ট শিক্ষাবিদ আশরাফ আলী সরকারের ২৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ রোববার ঢাকায় বুদ্ধিজীবী স্মৃতিসৌধসংলগ্ন কবরস্থানের মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে উপস্থিত থাকতে মরহুমের ছাত্রছাত্রী, বন্ধুবান্ধবসহ সবার প্রতি অনুরোধ করা হয়েছে। মরহুমের ছেলে আশফাক-উল আলম বাংলা একাডেমীর সাবেক মহাপরিচালক। বিজ্ঞপ্তি।সম্মিলন রায়নাট্যকার, মুক্তিযুদ্ধের সংগঠক ও আওয়ামী লীগের নেতা সম্মিলন রায়ের ১৯তম মৃত্যুবার্ষিকী আজ ৩০ ডিসেম্বর রোববার। এ উপলক্ষে কুমিল্লার চান্দিনা উপজেলায় তাঁর নিজ গ্রাম মহিচাইলে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ ছাড়া সম্মিলন রায় স্মৃতি সংসদ কার্যালয়ে (১০৪ গ্রিন রোড, ফার্মগেট, ঢাকা) তাঁর স্মরণে কাল সোমবার বিকেলে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। বিজ্ঞপ্তি।